গীতবিতান
← সব গান

এবার দুঃখ আমার অসীম পাথার পার হল

পর্যায়: পূজা

এবার দুঃখ আমার অসীম পাথার পার হল যে, পার হল । তোমার পায়ে এসে ঠেকল শেষে, সকল সুখের সার হল ।। এত দিন নয়নধারা বয়েছে বাঁধনহারা, কেন বয় পাই নি তার কূলকিনারা- আজ গাঁথল কে সেই অশ্রুমালা, তোমার গলার হার হল ।। তোমার সাঁঝের তারা ডাকল আমায় যখন অন্ধকার হল । বিরহের ব্যথাখানি খুঁজে তো পায় নি বাণী, এত দিন নীরব ছিল শরম মানি- আজ পরশ পেয় উঠল গেয়ে, তোমার বীণার তার হল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-28