গীতবিতান
← সব গান

এবার যমের দুয়োর খোলা পেয়ে

পর্যায়: বিচিত্র

এবার যমের দুয়োর খোলা পেয়ে ছুটেছে সব ছেলে মেয়ে । হরিবোল হরি বোল হরিবোল ।। রাজ্য জুড়ে মস্ত খেলা, মরণ-বাঁচন-অবহেলা- ও ভাই সবাই মিলে প্রাণটা দিলে সুখ আছে কি মরার চেয়ে । হরিবোল হরি বোল হরিবোল ।। বেজেছে ঢোল, বেঝেছে ঢাক, ঘরে ঘরে পড়েছে ডাক, এখন কাজ কর্ম চুলোতে যাক- কেজো লোক সব আয় রে ধেয়ে । হরিবোল হরি বোল হরিবোল ।। রাজা প্রজা হবে জড়ো, থাকবে না আর ছোটো বড়ো- একই স্রোতের মুখে ভাসবে সুখে বৈতরণীর নদী বেয়ে । হরিবোল হরি বোল হরিবোল ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11