গীতবিতান
← সব গান

এবার সখী সোনার মৃগ

পর্যায়: প্রেম

এবার, সখী, সোনার মৃগ দেয় বুঝি দেয় ধরা । আয় গো তোরা পুরাঙ্গনা, আয় সবে আয় ত্বরা ।। ছুটেছিল পিয়াস-ভরে মরীচিকাবারির তরে, ধ'রে তারে কোমল করে কঠিন ফাঁসি পরা ।। দয়ামায়া করিস নে গো, ওদের নয় সে ধারা । দয়ার দোহাই মানবে না গো একটু পেলেই ছাড়া । বাঁধন-কাটা বন্যটাকে মায়ার ফাঁদে ফেলাও পাকে, ভুলাও তাকে বাঁশির ডাকে বুদ্ধিবিচার-হরা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-28