গীতবিতান
← সব গান

এবার তোর মরা গাঙে

পর্যায়: স্বদেশ

মূল গান: মন মাঝি সামাল সামাল

উৎস: লোকপ্রচলিত

এবার তোর মরা গাঙে বান এসেছে, 'জয় মা' ব'লে ভাসা তরী ।। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে, ভাই, ডাক দে আজি- তোরা সবাই মিলে বৈঠা নে রে, খুলে ফেল্ সব দড়াদড়ি ।। দিনে দিনে বাড়ল দেনা, ও ভাই, করলি নে কেউ বেচা কেনা- হাতে নাই রে কড়া কড়ি । ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন ক'রে- ওরে, দে খুলে দে, পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-02