গীতবিতান
← সব গান

এবার তো যৌবনের কাছে

পর্যায়: প্রকৃতি

এবার তো যৌবনের কাছে মেনেছ হার মেনেছ ? 'মেনেছি' । আপন-মাঝে নূতনকে আজ জেনেছ ? 'জেনেছি' ।। আবরণকে বরণ ক'রে ছিলে কাহার জীর্ণ ঘরে ? আপনাকে আজ বাহির করে এনেছ ? 'এনেছি' ।। এবার আপন প্রাণের কাছে মেনেছ হার মেনেছ ? 'মেনেছি' । মরণ-মাঝে অমৃতকে জেনেছ ? 'জেনেছি' ।। লুকিয়ে তোমার অমরপুরী ধুলা-অসুর করে চুরি, তাহাতে আজ মরণ-আঘাত হেনেছ ? 'হেনেছি' ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-29