গীতবিতান
← সব গান

এবার অবগুণ্ঠন খোলো

পর্যায়: প্রকৃতি

এবার অবগুণ্ঠন খোলো । গহন মেঘমালায় বিজন বনছায়ায় তোমার আলসে অবলুন্ঠন সারা হল ।। শিউলিসুরভি রাতে বিকশিত জ্যোৎস্নাতে মৃদু মর্মরগানে তব মর্মের বাণী বোলো ।। বিষাদ-অশ্রুজলে মিলুক শরমহাসি- মালতীবিতানতলে বাজুক বঁধুর বাঁশি । শিশিরসিক্ত বায়ে বিজড়িত আলোছায়ে বিরহ-মিলনে-গাঁথা নব প্রণয়দোলায় দোলো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-03