এবার ভাসিয়ে দিতে হবে আমার এ তরী- তীরে ব'সে যায় যে বেলা, মরি গো মরি ।। ফুল-ফোটানো সারা ক'রে বসন্ত যে গেল সরে, নিয়ে ঝরা ফুলরে ডালা বলো কী করি ।। জল উঠেছে ছল্ছলিয়ে, ঢেউ উঠেছে দুলে, মর্মরিয়ে ঝরে পাতা বিজন তরুমূলে । শূন্যমনে কোথায় তাকাস । ওরে, সকল বাতাস সকল আকাশ আজি ওই পারের ওই বাঁশির সুরে উঠে শিহরি ।।