আকন্দ এবার বিদায়বেলার সুর ধরো ধরো, ও চাঁপা, ও করবী ! তোমার শেষ ফুলে আজ সাজি ভরো । যাবার পথে আকাশতলে মেঘ রাঙা হল চোখের জলে, ঝরে পাতা ঝরোঝরো, হেরো হেরো ওই রুদ্র রবি স্বপ্ন ভাঙায় রক্তছবি । খেয়াতরীর রাঙা পালে আজ লাগল হাওয়া ঝড়ের তালে, বেণুবনের ব্যাকুল শাখা থরোথরো ।