এবার বুঝি ভোলার বেলা হল- ক্ষতি কী তাহে যদি বা তুমি ভোলো ।। যাবার রাতি ভরিল গানে সেই কথাটি রহিল প্রাণে, ক্ষণেক-তরে আমার পানে করুণ আঁখি তোলো ।। সন্ধ্যাতারা এমনি ভরা সাঁঝে উঠিবে দূরে বিরহাকাশমাঝে । এই-যে সুর বাজে বীণাতে যেখানে যাব রহিবে সাথে, আজিকে তবে আপন হাতে বিদায়দ্বার খোলো ।।