গীতবিতান
← সব গান

এবার মিলন হাওয়ায় হাওয়ায়

পর্যায়: প্রেম

এবার মিলন-হাওয়ায়-হাওয়ায় হেলতে হবে । ধরা দেবার খেলা এবার খেলতে হবে ।। ওগো পথিক, পথের টানে চলেছিলে মরণ-পানে, আঙিনাতে আসন এবার মেলতে হবে ।। মাধবিকার কূঁড়িগুলি আনো তুলে- মালতিকার মালা গাঁথো নবীন ফুলে । স্বপ্নস্রোতে ভিড়বি পারে, বাঁধবি দুজন দুইজনারে, সেই মায়াজাল হৃদয় ঘিরে ফেলতে হবে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-31