গীতবিতান
← সব গান

আমার যাবার বেলাতে সবাই

পর্যায়: পূজা

আমার যাবার বেলাতে সবাই জয়ধ্বনি কর্‌ । ভোরের আকাশ রাঙা হল রে, আমার পথ হল সুন্দর ।। কী নিয়ে বা যাব সেথা ওগো তোরা ভাবিস নে তা, শূন্য হাতেই চলব বাহিরে আমার ব্যাকুল অন্তর ।। মালা পরে যাব মিলনবেশে, আমার পথিকসজ্জা নয় । বাধা বিপদ আছে মাঝের দেশে, মনে রাখি নে সেই ভয় । যাত্রা যখন হবে সারা উঠবে জ্বলে সন্ধ্যাতারা, পুরবীতে করুণ বাঁশরি দ্বারে বাজবে মধুর স্বর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16