← সব গানএই বেলা সবে মিলে চলো হো
পর্যায়: বাল্মীকি প্রতিভা
এই বেলা সবে মিলে চলো হো, চলো হো ।
ছুটে আয়, শিকারে কে রে যাবি আয়,
এমন রজনী বহে যায় যে !
ধনুর্বাণ বল্লম লয়ে হাতে আয় আয় আয় আয় রে ।
বাজা শিঙ্গা ঘন ঘন, শব্দে কাঁপিবে বন,
আকাশ ফেটে যাবে, চমকিবে পশু পাখি সবে,
ছুটে যাবে কাননে কাননে-
চারি দিকে ঘিরে যাব পিছে পিছে
হো হো হো হো!