গীতবিতান
← সব গান

এই একলা মোদের হাজার মানুষ

পর্যায়: নাট্যগীতি

এই একলা মোদের হাজার মানুষ দাদাঠাকুর, এই আমাদের মজার মানুষ দাদাঠাকুর ।। এই তো নানা কাজে, এই তো নানা সাজে, এই আমাদের খেলার মানুষ দাদাঠাকুর । সব মিলনে মেলার মানুষ দাদাঠাকুর ।। এই তো হাসির দলে, এই তো চোখের জলে, এই তো সকল ক্ষণের মানুষ দাদাঠাকুর । এই তো ঘরে ঘরে, এই তো বাহির করে এই আমাদের কোণের মানুষ দাদাঠাকুর । এই আমাদের মনের মানুষ দাদাঠাকুর ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11