গীতবিতান
← সব গান

এই যে হেরি গো দেবী আমারি

পর্যায়: বাল্মীকি প্রতিভা

বাল্মীকি। এই যে হেরি গো দেবী আমারি ! সব কবিতাময় জগত-চরাচর, সব শোভাময় নেহারি । ছন্দে উঠিছে চন্দ্রমা, ছন্দে কনকরবি উদিছে, ছন্দে জগমন্ডল চলিছে, জ্বলন্ত কবিতা তারকা সবে । এ কবিতার মাঝারে, তুমি কে গো দেবী, আলোকে আলো আঁধারি । আজি মলয় আকুল বনে বনে এ কী এ গীত গাহিছে, ফুল কহিছে প্রাণের কাহিনী, নব রাগরাগিণী উছাসিছে- এ আনন্দে আজ গীত গাহে মোর হৃদয় সব অবারি । তুমিই কি দেবী ভারতী ! কৃপাগুণে অন্ধ আঁখি ফুটালে- ঊষা আনিলে প্রাণের আঁধারে, প্রকৃতির রাগিণী শিখাইলে । তুমি ধন্য গো ! রব চিরকাল চরণ ধরি তোমারি ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-07