এই-যে কালো মাটির বাসা শ্যামল সুখের ধরা- এইখানেতে আঁধার-আলোয় স্বপন-মাঝে চরা ।। এরই গোপন হৃদয়-'পরে ব্যথার স্বর্গ বিরাজ করে দুঃখ-আলো-করা ।। বিরহী তোর সেইখানে যে একলা বসে থাকে- হৃদয় তাহার ক্ষণে ক্ষণে নামটি তোমার ডাকে । দুঃখে যখন মিলন হবে আনন্দলোক মিলবে তবে সুধায়-সুধায়-ভরা ।।