গীতবিতান
← সব গান

এই করেছ ভালো

পর্যায়: পূজা

এই করেছ ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছ ভালো । এমনি ক'রে হৃদয়ে মোর তীব্র দহন জ্বালো ।। আমার এ ধুপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার এ দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো ।। যখন থাকে অচেতনে এ চিত্ত আমার আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার । অন্ধকারে মোহে লাজে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন ক'রে আমার যত কালো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-01