গীতবিতান
← সব গান

এই কথাটাই ছিলেম ভুলে

পর্যায়: প্রকৃতি

এই কথাটাই ছিলেম ভুলে- মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে ।। অশোকবনে আমার হিয়া, ওগো, নূতন পাতায় টুটবে জিয়া, বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে । ফাল্গুনের এই ফুলে ফুলে ।। বাঁশিতে গান উঠবে পূরে নবীন-রবির-বাণী-ভরা আকাশবীণার সোনার সুরে । আমার মনের সকল কোণে, ওগো, ভরবে গগন আলোক-ধনে, কান্নাহাসির বন্যারই নীর উঠবে আবার দুলে দুলে । ফাল্গুনের এই ফুলে ফুলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-07