গীতবিতান
← সব গান

এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায়

পর্যায়: প্রেম

এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসিখেলায় । আমি যে গান গেয়েছিলেম জীর্ণ পাতা ঝরার বেলায় ।। শুকনো ঘাসে শুন্য বনে, আপন-মনে, অনাদরে অবহেলায় আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় ।। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলেম রাতে সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে । যখন আমায় ও পার থেকে গেল ডেকে ভেসেছিলেম ভাঙা ভেলায় । আমি যে গান গেয়েছিলেম, জীর্ণ পাতা ঝরার বেলায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-06-23