গীতবিতান
← সব গান

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর

পর্যায়: পূজা

এই লভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর । পুণ্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর, সুন্দর হে সুন্দর ।। আলোকে মোর চক্ষুদুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ্‌গগনে পবন হল সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর ।। এই তোমারি পরশরাগে চিত্ত হল রঞ্জিত, এই তোমারি মিলনসুধা রইল প্রাণে সঞ্জিত । এই জনমে ঘটালে মোর জন্ম-জনমান্তর, সুন্দর হে সুন্দর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-03