গীতবিতান
← সব গান

এই মলিন বস্ত্র ছাড়তে হবে

পর্যায়: পূজা

এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গো এইবার- আমার এই মলিন অহঙ্কার ।। দিনের কাজে ধুলা লাগে অনেক দাগে হল দাগি, এমনি তপ্ত হয়ে আছে সহ্য করা ভার আমার এই মলিন অহঙ্কার ।। এখন তো কাজ সাঙ্গ হল দিনের অবসানে- হল রে তাঁর আসার সময়, আশা এল প্রাণে । স্নান ক'রে আয়, এনে তবে প্রেমের বসন পরতে হবে, সন্ধ্যাবনে কুসুম তুলে গাঁথতে হবে হার । ওরে আয়, সময় নেই যে আর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-29