গীতবিতান
← সব গান

এই মৌমাছিদের ঘরছাড়া

পর্যায়: প্রকৃতি

এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে তোরা আমায় ব'লে দে ভাই, ব'লে দে রে ।। ফুলের গোপন পরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে- ওদের সেই সুরেতে কেমনে মন হয়েছে রে ।। যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে, সেই মধুতে কেমনে মন ভরেছে রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-06-23