গীতবিতান
← সব গান

আমি চিনি গো চিনি তোমারে

পর্যায়: প্রেম

আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী । তুমি থাক সিন্ধুপারে ওগো বিদেশিনী ।। তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি-মাঝারে, ওগো বিদেশিনী । আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারি গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ওগো বিদেশিনী । ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-08