এই শ্রাবণের বুকের ভিতর আগুন আছে ।
সেই আগুনের কালোরূপ যে আমার চোখের 'পরে নাচে ।।
ও তার শিখার জটা ছড়িয়ে পড়ে দিক হতে ওই দিগন্তরে,
তার কালো আভার কাঁপন দেখো তালবনের ওই গাছে গাছে ।।
বাদল-হাওয়া পাগল হল সেই আগুনের হুহুঙ্কারে ।
দুন্দুভি তার বাজিয়ে বেড়ায় মাঠ হতে কোন্ মাঠের পারে ।
ওরে, সেই আগুনের পুলক ফুটে কদম্ববন রঙিয়ে উঠে,
সেই আগুনের বেগ লাগে আজ আমার গানের পাখার পাছে ।।