এই শ্রাবণ-বেলা বাদল-ঝরা যুথীবনের গন্ধে ভরা ।। কোন্ ভোলা-দিনের বিরহিণী, যেন তারে চিনি চিনি- ঘন বনের কোণে কোণে ফেরে ছায়ার-ঘোমটা-পরা ।। কেন বিজন বাটের পানে তাকিয়ে আছি কে তা জানে । হঠাৎ কখন অজানা সে আসবে আমার দ্বারের পাশে, বাদল-সাঁঝের আঁধার-মাঝে গান গাবে প্রাণ-পাগল-করা ।।