এই তো ভরা হল ফুলে ফুলে ফুলের ডালা । ভরা হল- কে নিবি কে নিবি গো, গাঁথিবি বরণমালা । চম্পা চামেলি সেঁউতি বেলি দেখে যা সাজি আজি রেখেছি মেলি- নবমালতীগন্ধ-ঢালা ।। বনের মাধুরী হরণ করো তরুণ আপন দেহে । নববধু, মিলনশুভলগন-রাত্রে লও গো বাসরগেহে- উপবনের সৌরভভাষা, রসতৃষিত মধুপের আশা । রাত্রিজাগর রজনীগন্ধা- করবী রূপসীর অলকানন্দা- গোলাপে গোলাপে মিলিয়া মিলিয়া রচিবে মিলনের পালা ।