গীতবিতান
← সব গান

এই তো তোমার আলোকধেনু

পর্যায়: পূজা

এই তো তোমার আলোকধেনু সূর্য তারা দলে দলে- কোথায় ব'সে বাজাও বেণু, চরাও মহাগগনতলে ।। তৃণের সারি তুলছে মাথা, তরুর শাখে শ্যামল পাতা- আলোয়-চরা ধেনু এরা ভিড় করেছে ফুলে ফলে ।। সকালবেলা দূরে দূরে উড়িয়ে ধূলি কোথায় ছোটে, আঁধার হলে সাঁজের সুরে ফিরিয়ে আন আপন গোঠে । আশা তৃষা আমার যত ঘুরে বেড়ায় কোথায় কত- মোর জীবনের রাখাল ওগো, ডাক দেবে কি সন্ধ্যা হলে ?।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-29