গীতবিতান
← সব গান

এই-তো তোমার প্রেম, ওগো হৃদয়হরণ

পর্যায়: পূজা

এই-তো তোমার প্রেম, ওগো হৃদয়হরণ, এই-যে পাতায় আলো নাচে সোনার বরন ।। এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ 'পরে এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ ।। প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে । এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে । তোমারি মুখ ওই নুয়েছে, মুখে আমার চোখ খুয়েছে, আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-29