একবার তোরা মা বলিয়া ডাক্, জগতজনের শ্রবণ জুড়াক, হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক- মুখ তুলে আজি চাহো রে ।। দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি, হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি- প্রভাতগগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহো রে ।। বিশ কোটি কন্ঠে মা বলে ডাকিলে রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে, বিশ কোটি ছেলে মায়েরে ঘেরিলে দশ দিক সুখে হাসিবে । সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন এ নহে কাহিনী, এ নহে স্বপন- আসিবে সে দিন আসিবে ।। আপনার মায়ে মা ব'লে ডাকিলে, আপনার ভায়ে হৃদয় রাখিলে, সব পাপ তাব দূরে যায় চলে পুণ্য প্রেমের বাতাসে । সেথায় বিরাজে দেব-আশীর্বাদ- না থাকে কলহ, না থাকে বিষাদ- ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ- বিমল প্রতিভা বিকাশে ।।