গীতবিতান
← সব গান

একদিন যারা মেরেছিল তারে গিয়ে

পর্যায়: আনুষ্ঠানিক সংগীত

একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে রাজার দোহাই দিয়ে এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি, মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি - ঘাতক সৈন্যে ডাকি 'মারো মারো' ওঠে হাঁকি । গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর - মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর ! এ পানপাত্র নিদারুণ বিষে ভরা দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা । ।
▶ YouTube-এ শুনুন

অবদান: saiful

তারিখ: 2009-07-15