এখনো আঁধার রয়েছে হে নাথ- এ প্রাণ দীন মলিন, চিত অধীর, সব শূন্যময় ।। চারি দিকে চাহি, পথ নাহি নাহি- শান্তি কোথা, কোথা আলয় ? কোথা তাপহারী পিপাসার বারি- হৃদয়ের চির-আশ্রয় ?।