গীতবিতান
← সব গান

এখন আমার সময় হল

পর্যায়: পূজা

ঋতুরাজ এখন আমার সময় হল, যাবার দুয়ার খোলো খোলো । হল দেখা, হল মেলা, আলোছায়ায় হল খেলা, স্বপন-যে সে ভোলো ভোলো । আকাশ ভরে দূরের গানে, অলখ দেশে হৃদয় টানে । ওগো সুদূর, ওগো মধুর, পথ বলে দাও পরানবঁধুর, সব আবরণ তোলো তোলো ।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07