এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো । আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন-স্বর্গ ।। ওরে, ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে- লগ্ন বয়ে যায় পাছে, ভাই, কোথায় পূজার অর্ঘ্য ?। এখন যার যা-কিছু আছে ঘরে সাজা পূজার থালার 'পরে, আত্মদানের উৎসধারায় মঙ্গলঘট ভর্ গো । আজ নিতেও হবে, আজ দিতেও হবে, দেরি কেন করিস তবে- বাঁচতে যদি হয় বেঁচে নে, মরতে হয় তো মর গো ।।