← সব গানএখন করব কী বল্
পর্যায়: বাল্মীকি প্রতিভা
প্রথম দস্যু । এখন করব কী বল্ ।
সকলে । এখন করব কী বল্ ।
প্রথম দস্যু । হো রাজা, হাজির হয়েছে দল ।
সকলে । বল্ রাজা, করব কী বল্, এখন করব কী বল্ ।
প্রথম দস্যু । পেলে মুখেরই কথা, আনি যমেরই মাথা ।
করে দিই রসাতল !
সকলে । করে দিই রসাতল !
সকলে । হো রাজা, হাজির হয়েছে দল ।
বল্ রাজা, করব কী বল্, এখন করব কী বল্ ।