পূর্ণ ষড়জ রাগিণী (মহিশুরী) । একতাল একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে, আনন্দবসন্তসমাগমে ।। বিকশিত প্রীতিকুসুম হে পুলকিত চিতকাননে ।। জীবনলতা অবনতা তব চরণে । হরষগীত উচ্ছ্বসিত হে কিরণমগন গগনে ।।