গীতবিতান
← সব গান

একলা বসে বাদল-শেষে

পর্যায়: প্রকৃতি

একলা বসে বাদল-শেষে শুনি কত কী- 'এবার আমার গেল বেলা' বলে কেতকী।। বৃষ্টি-সারা মেঘ যে তারে ডেকে গেল আকাশপারে, তাই তো সে যে উদাস হল- নইলে যেত কি।। ছিল সে যে একটি ধারে বনের কিনারায়, উঠত কেঁপে তড়িৎ-আলোর চকিত ইশারায়। শ্রাবণঘন-অন্ধকারে গন্ধ যেত অভিসারে- সন্ধ্যাতারা আড়াল থেকে খবর পেত কি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-23