গীতবিতান
← সব গান

একমনে তোর একতারাতে

পর্যায়: পূজা

মিশ্র বাহার । যৎ একমনে তোর একতারাতে একটি যে তার সেইটি বাজা- ফুলবনে তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা ।। যেখানে তোর সীমা সেথায় আনন্দে তুই থামিস এসে, যে কড়ি তোর প্রভুর দেওয়া সেই কড়ি তুই নিস রে হেসে । লোকের কথা নিস নে কানে, ফিরিস নে আর হাজার টানে, যেন রে তোর হৃদয় জানে হৃদয়ে তোর আছেন রাজা- একতারাতে একটি যে তার আপন-মনে সেইটি বাজা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-11