একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে অনাদরে যে রয়েছে কুন্ঠিতা ।। সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুন্ঠন- ঢেকে রবে না রবে না মায়াকুহেলির মলিন আবরণ, তারে চিনে নেবে ।। আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা, তার দুখরজনীর অশ্রুমালা । কখন দুয়ারে অতিথি আসিবে, লবে তুলি মালাখানি ললাটে । আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা পূর্ণপ্রকাশের লগন-লাগি- চিনে নেবে ।।