সকলে । এক ডোরে বাঁধা আছি মোরা সকলে ।
না মানি বারণ, না মানি শাসন, না মানি কাহারে ।
কে বা রাজা, কার রাজ্য, মোরা কী জানি !
প্রতি জনেই রাজা মোরা, বনই রাজধানী !
রাজা-প্রজা উঁচু-নিচু কিছু না গণি !
ত্রিভুবন-মাঝে আমরা সকলে কাহারে না করি ভয়-
মাথার উপরে রয়েছেন কালী, সমুখে রয়েছে জয় !