গীতবিতান
← সব গান

এক হাতে ওর কৃপাণ আছে

পর্যায়: পূজা

এক হাতে ওর কৃপাণ আছে, আর-এক হাতে হার । ও যে ভেঙেছে তোর দ্বার ।। আসে নি ও ভিক্ষা নিতে, না না না- লড়াই করে নেবে জিতে পরানটি তোমার ।। মরণেরই পথ দিয়ে ওই আসছে জীবন-মাঝে, ও যে আসছে বীরের-সাজে । আধেক নিয়ে ফিরবে না রে, না না না- যা আছে সব একেবারে করেবে অধিকার ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-07