গীতবিতান
← সব গান

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন

পর্যায়: জাতীয় সংগীত

এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন- বন্দে মাতরম্‌ ।। আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়- বন্দে মাতরম্‌ ।। আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায় । টুটে তো টুটুক এই নশ্বর জীবন, তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন- বন্দে মাতরম্‌ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16