এলেম নতুন দেশে । তলায় গেল ভগ্ন তরী, কূলে এলেম ভেসে । অচিন মনের ভাষা শোনাবে অপূর্ব কোন্ আশা বোনাবে বঙিন সুতোয় দুঃখসুখের জাল, বাজবে প্রাণে নতুন গানের তাল, নতুন বেদনায় ফিরব কেঁদে হেসে । নাম-না জানা প্রিয়া নাম-না-জানা ফুলের মালা নিয়া হিয়ায় দেবে হিয়া । যৌবনেরই নবোচ্ছাসে ফাগুনমাসে বাজবে নূপুর ঘাসে ঘাসে, মাতবে দখিনবায় মঞ্জরিত লবঙ্গতায় চঞ্চলিত এলোকেশে ।।