গীতবিতান
← সব গান

এল যে শীতের বেলা

পর্যায়: প্রকৃতি

এল যে শীতের বেলা বরষ-পরে, এবার ফসল কাটো, লওগো ঘরে।। করো ত্বরা, করো ত্বরা, কাজ আছে মাঠ-ভরা- দেখিতে দেখিতে দিন আঁধার করে।। বাহিরে কাজের পালা হইবে সারা আকাশে উঠিবে যবে সন্ধ্যাতারা- আসন আপন হাতে পেতে রেখো আঙিনাতে যে সাথি আসিবে রাতে তাহারি তরে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-28