গীতবিতান
← সব গান

এমনি ক'রেই যায় যদি দিন যাক না

পর্যায়: বিচিত্র

এমনি ক'রেই যায় যদি দিন যাক না । মন উড়েছে উড়ুক-না রে মেলে দিয়ে গানের পাখনা ।। আজকে আমার প্রাণ-ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে- মাথার প'রে খুলে গেছে আকাশের ঐ সুনীল ঢাকনা ।। ধরণী আজ মেলেছে তার হৃদয়খানি, সে যেন রে কাহার বাণী । কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা । সে কোন্ সুরে সাধা- বিশ্ব বলে মনের কথা, কাজ প'ড়ে আজ থাক্-না ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: pial

তারিখ: 2009-05-19