গীতবিতান
← সব গান

এমন দিনে তারে বলা যায়

পর্যায়: প্রেম

এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায় । এমন দিনে মন খোলা যায়- এমন মেঘস্বরে বাদল-ঝরোঝরে তপনহীন ঘন তমসায় ।। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার । দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি, আকাশে জল ঝরে অনিবার- জগতে কেহ যেন নাহি আর ।। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব । কেবলি আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব- আঁধারে মিশে গেছে আর সব ।। তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মনোভার । শ্রাবণবরিষনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবা কার ।। ব্যাকুল বেগে আজি বহে বায়, বিজুলি থেকে থেকে চমকায় । যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায়- এমন ঘনঘোর বরিষায় ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: shikha

তারিখ: 2009-07-03