গীতবিতান
← সব গান

এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল

পর্যায়: প্রকৃতি

এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে। কবে যে সব ফুরিয়ে দেবে, চলে যাবে দিগন্তরে ।। পথিক, তোমায় আছে জানা, করব না গো তোমায় মানা- যাবার বেলায় যেয়ো যেয়ো বিজয়মালা মাথায় প'রে ।। তবু তুমি আছ যত ক্ষণ অসীম হয়ে ওঠে হিয়ায় তোমারি মিলন । যখন যাবে তখন প্রাণে বিরহ মোর ভরবে গানে- দূরের কথা সুরে বাজে সকল বেলা ব্যথায় ভ'রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-26