গীতবিতান
← সব গান

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে

পর্যায়: পূজা

এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে, হাসিতে আকাশ ভরিলে ।। পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়, ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়- কতবার তুমি পথে এসে, হায়, ভিক্ষার ধন হরিলে ।। ভেবেছিল, চির কাঙাল সে এই ভুবনে কাঙাল মরণে জীবনে । ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে দিনশেষে এল তোমারি আলয়ে- আধেক আসনে তারে ডেকে লয়ে নিজ মালা দিয়ে বরিলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-07