এসেছে সকলে কত আশে দেখো চেয়ে- হে প্রাণেশ, ডাকে সবে ওই তোমারে ।। এসো হে মাঝে এসো, কাছে এসো, তোমায় ঘিরিব চারি ধারে ।। উৎসবে মাতিব হে তোমায় লয়ে, ডুবিব আনন্দ-পারাবারে ।।