অশোক। এসেছি গো এসেছি, মন দিতে এসেছি- যারে ভালো বেসেছি।। ফুলদলে ঢাকি মন যাব রাখি চরণে পাছে কঠিন ধরণী পায়ে বাজে- রেখো রেখো চরণ হৃদি-মাঝে- নাহয় দলে যাবে, প্রাণ ব্যথা পাবে- আমি তো ভেসেছি, অকূলে ভেসেছি।।