গীতবিতান
← সব গান

এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন

পর্যায়: প্রেম ও প্রকৃতি

এসো এসো ওগো শ্যামছায়াঘন দিন, এসো এসো । আনো আনো তব মল্লারমন্দ্রিত বীন-ইন্‌ ।। বীণা বাজুক রমকি ঝমকি, বিজুলির অঙ্গুলি নাচুক চমকি চমকি চমকি । নবনীপকুঞ্জনিভৃতে কিশলয়মর্মরগীতে- মঞ্জীর বাজুক রিন্‌-রিন্‌ রিন্‌-রিন্ ।। নৃত্যতরঙ্গিত তটিনী বর্ষণনন্দিত নটিনী- আনন্দিত নটিনী, চলো চলো কূল উচ্ছলিয়া কলো-কলো-কলো কল্লোলিয়া । তীরে তীরে বাজুক অন্ধকারে ঝিল্লির ঝঙ্কার ঝিন্‌-ঝিন্‌-ঝিন্‌-ইন্‌ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-07-07