গীতবিতান
← সব গান

এসো এসো প্রাণের উৎসবে

পর্যায়: আনুষ্ঠানিক

এসো এসো প্রাণের উৎসবে, দক্ষিণবায়ুর বেণুরবে। পাখির প্রভাতী গানে এসো এসো পুণ্যস্নানে আলোকের অমৃতনির্ঝরে ।। এসো এসো তুমি উদাসীন। এসো এসো তুমি দিশাহীন । প্রিয়েরে বরিতে হবে, বরমাল্য আনো তবে- দক্ষিণা দক্ষিণ তব করে ।। দুঃখ আছে অপেক্ষিয়া দ্বারে- বীর, তুমি বক্ষে লহো তারে । পথের কন্টক দলি, এসো চলি, এসো চলি ঝটিকার মেঘমন্দ্রস্বরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-03